রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রম ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেড নামে দুটি কারখানার বেআইনিভাবে ১৩ (১) ধারা প্রত্যাহার ও শ্রম মন্ত্রণালয়ের চুক্তি মোতাবেক বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে শ্রম ভবন ঘেরাও করেছে প্রতিষ্ঠান দুটির শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয় নগরে অবস্থিত শ্রম ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে শ্রমিকরা।

এসময় শ্রমিকদের ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হলো, শ্রম ভবন ঘেরাও হলো’, ‘যাবো না রে যাবো না, ঘরে ফিরে যাবো না’ , ‘আমাদের সংগ্রাম চলছে চলবে... মালিক তুমি যেই হও, আমাদের দাবি মেনে নাও’, ‘বেআইনিভাবে কারখানা বন্ধ করা যাবে না’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।  

সাবিনা নামের একজন শ্রমিক বলেন, গত ঈদের আগে থেকে আমাদের বেতন-বোনাস দিচ্ছে না। মালিক এখন কারখানা বন্ধ করে দিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা উপায় না পেয়ে এখানে এসেছি।

সোলেমান নামে আরেক শ্রমিক বলেন, দুটি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার লোক কাজ করে। চার মাসের বেতন দেয়নি। দু’মাস ধরে কারখানা বন্ধ করে রেখেছে।

হিমেল নামে আরেকজন শ্রমিক বলেন, অনেকে ২০-২৫ বছর ধরে কাজ করেছে। এখন মালিক বলছে পাওনা না দিয়ে নতুন করে জয়েন করতে। 

তিনি আরও বলেন, মালিক বেতন দেয় না, গর্ভবতীদের ছুটির টাকা দেয় না। আমরা আমাদের পাওনার দাবিতে এখানে এসেছি। 

একে/

শ্রম ভবন ঘেরাও বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250