মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীত আসার আগেই বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা *** হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেপ্তার *** কৃষ্ণসাগরে জাহাজে রুশ হামলা: ২ নাবিক নিহত, ভারতীয় আহতের নিন্দা দিল্লির *** শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী *** নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত *** রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ *** জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত *** রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন *** ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

৬ মাসে ১ কোটি অ্যাকাউন্টের বিষয়ে যে সিদ্ধান্ত নিল ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফেসবুক চলতি বছরের প্রথমার্ধে প্রায় ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে। মেটা (ফেসবুকের মূল সংস্থা) নিশ্চিত করেছে, এই অ্যাকাউন্টগুলো ভুয়া প্রোফাইল, স্প্যাম এবং জালিয়াতির মতো কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। খবর দ্য ইনডিপেনডেন্টের।

ফেসবুকের ক্রিয়েটরস ব্লগে গত ১৪ই জুলাই প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে, কনটেন্ট ক্রিয়েটরদের তাদের নিজস্ব অনন্য কণ্ঠস্বর এবং দৃষ্টিভঙ্গিকেই উদ্‌যাপন করা উচিত, নকলবাজ এবং ছদ্মবেশীদের কারণে যেন তাদের কণ্ঠস্বর চাপা না পড়ে।’

চলতি বছরের শুরু থেকে ফেসবুক প্রায় ১ কোটি প্রোফাইল সরিয়ে ফেলেছে। এগুলো বড় কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া, স্প্যামিং-এর মতো আচরণ এবং ভুয়া কার্যকলাপে জড়িত আরও ৫ লাখ অ্যাকাউন্টের কমেন্ট ডিমোট করা হয়েছে, রিচ কমানো হয়েছে এবং মনিটাইজেশন বন্ধ করা হয়েছে।

বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

ফেসবুকের হেল্প পেজে জানানো হয়েছে, ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট সাসপেনশন বা নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ১৮০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। এরপর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিসঅ্যাবল হয়ে যাবে। ব্যবহারকারীদের ই-মেলের মাধ্যমে অ্যাকাউন্ট স্থগিত বা নিষ্ক্রিয় হওয়ার বিষয়ে জানানো হবে। লগইন করার সময়ও এই বার্তা তারা দেখতে পাবেন। এরপর আপিল করার জন্য নির্দেশনা দেওয়া হবে। তবে, গুরুতর বা সংবেদনশীল গাইডলাইন লঙ্ঘনের ক্ষেত্রে আগের সাসপেনশন ছাড়াই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হতে পারে।

জে.এস/

ফেসবুক তথ্যপ্রযুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250