মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

বঙ্গমাতা পদকের সঙ্গে লাখ টাকা করে পাচ্ছেন সাফজয়ী সাবিনারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২১ সাল থেকে বঙ্গমাতা পদক দিয়ে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে এবার চার বিশিষ্ট নারীর সঙ্গে পদক পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা।

আগামী মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে এই পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গমাতা পদক প্রদান করবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, পদক প্রাপ্তরা অর্থ পুরস্কারও পাবেন। সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় ছিলেন ২৩ জন। এই ২৩ জনকে পদকের সঙ্গে দেওয়া হবে এক লাখ টাকা করে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৭ আগস্ট ২০২৩)

ফুটবল দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা করে প্রদান করা হলেও স্বর্ণপদক দেওয়া হবে একটি। দলের পক্ষে পদক গ্রহণ করবেন অধিনায়ক সাবিনা খাতুন।

অনুষ্ঠানে চারজন নারীকেও দেওয়া হবে পদক। তাদের প্রত্যেককেও স্বর্ণপদকের সঙ্গে দেওয়া হবে ১ লাখ টাকা করে।

এম/


প্রধানমন্ত্রী ফুটবল বঙ্গমাতা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250