সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বরফ জলে রাকুল প্রীতের আগুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

অভিনেত্রী রকুল প্রীত। ছবি: সংগৃহীত

বলিউড নায়িকাদের প্রায়ই দেখা যায় বিকিনি অবতারে। সুন্দর ফিগারে সমুদ্র সৈকতে এই বিকিনি ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগে না। তবে মাইনাস ১৫ ডিগ্রিতে বরফ জলে বিকিনি পরে নামতে প্রয়োজন বিস্তর সাহস আর মনের জোর। আর এই দুটোই যে রয়েছে অভিনেত্রী রাকুল প্রীতের তার প্রমাণ পাওয়া গেলো সম্প্রতি।

বলিউডে ক্যারিয়ার গ্রাফ তেমন উঁচু নয় রাকুল প্রীতের। হাতে গোনা ৪-৫টা সিনেমাতে মুখ দেখিয়েছেন তিনি। তবে বিকিনিতে প্রায়ই দেখা যায় তাকে। এবার মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠান্ডা বরফ জলে নেমে এক বিরল সাহসিকতার পরিচয় দিলেন এই অভিনেত্রী।

আরো পড়ুন: শাহরুখ খানকে চ্যালেঞ্জ ছুড়লেন ডিপজল
 

শনিবার (৬ মে) ইনস্টাগ্রামে বরফজলে ডুব দেওয়ার এই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে মাইনাস ১৫ ডিগ্রি লিখে ইয়ারিয়াঁ অভিনেত্রীর চ্যালেঞ্জ, ‘আর কেউ?’ আবহাওয়ার সঙ্গে মিলিয়েই যেন হালকা নীল-সাদা বিকিনি বেছে নিয়েছেন রাকুল প্রীত।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি কাঠের ঘর থেকে বেরিয়ে আসছেন রকুলপ্রীত। তার চারপাশে অনেকেই শীতের পোশাক পরে থাকলেও রাকুল প্রীতের পরনে শুধুমাত্র নীল-সাদা বিকিনি। এরপরই বরফ গলা জলে তৈরি একটি সুইমিং পুলে ডুব দেন অভিনেত্রী।

রাকুল প্রীতের এই ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। বিভিন্ন কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট। কেউ বলছেন এই ভিডিওই প্রমাণ যে আসলে অত্যন্ত হট অভিনেত্রী। কারও মতে রাকুল প্রীতের চেহারায় বিকিনি অত্যন্ত সুন্দর মানায়। অনেকে আবার মজার ছলে বলেছেন বিকিনি অবতারে বরফজলে নামার পর ওই পানিই গরম হয়ে গেছে অভিনেত্রীর উষ্ণ আঁচে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250