মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়, পেলের রেকর্ড ভাঙলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। একই সাথে এই ম্যাচে ২টি গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন নেইমার জুনিয়র। 

এই ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে নেইমারের গোলসংখ্যা ছিল ৭৭টি, যা পেলের মোট আন্তর্জাতিক ফুটবল ম্যাচের গোল সংখ্যার সমান। পেলে ৯২ টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন। তবে বলিভিয়ার বিপক্ষে ২টি গোল করায় এখন আন্তর্জাতিক ফুটবল ম্যাচে নেইমারের গোলসংখ্যা ৭৯টি। 

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের এই ফুটবল ম্যাচে, খেলার প্রথমার্ধে ২৪ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলকে ১-০ তে এগিয়ে দেন রুদ্রিগো। বিরতির পর খেলার ৪৭ মিনিটের মাথায় রাফিনহা, ৫৩ মিনিটের মাথায় আবারো রুদ্রিগো এবং ৬১ মিনিটের মাথায় নেইমার জুনিয়র গোল করে ব্রাজিলকে ৪-০ তে এগিয়ে দেন। 

এদিকে শেষ সময়ে এসে ৭৮ মিনিটের মাথায় ভিক্টর অ্যাবরেগো গোল করে ব্রাজিলের সাথে বলিভিয়ার ব্যবধান কমান। তবে এরপর আর গোলের দেখা পায়নি বলিভিয়ানরা। খেলার অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটের মাথায় আবারো নেইমার গোল করে ৫-১ ব্যবধানে ব্রাজিলের জয় সুনিশ্চিত করেন। 

এম.এস.এইচ/ 

নেইমার ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250