শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

বাংলাদেশি আয়রনম্যান আরাফাত অবশেষে ছাড়পত্র পেলেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত অবশেষে ছাড়পত্র পেলেন। দীর্ঘ জটিলতার পর আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আর কোনো বাধা রইল না তার। 

নিজের ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন সামছুজ্জামান আরাফাত নিজেই। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া অনুমতিপত্রের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, চির কৃতজ্ঞ সবার প্রতি। আমার ব্যাংক আমার শক্তি হবে, বাংলাদেশের পতাকা উড়বে ইনশাআল্লাহ । 

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া চিঠির ভাষ্য অনুযায়ী, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও মালেশিয়ায় চারটি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামী ১৫ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত ছুটি পাচ্ছেন আরাফাত।  

এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক সারওয়ার হোসেইন গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ সামছুজ্জামানের বিদেশে যাওয়ার বিষয়ে আজকে অনুমোতি দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, ২০২১ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে কর্মরত এই অ্যাথলেট। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়ন প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। 

আর.এইচ/ আই.কে.জে/

বাংলাদেশের আয়রনম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250