মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত *** মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার *** ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

মেসি কখনো এভাবে বলেননি, ইয়ামালের সমালোচনায় সাবেক বার্সা তারকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে, এমন মন্তব্যের জন্য লামিনে ইয়ামালের তীব্র সমালোচনা করেছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশ্যে এভাবে বলা উচিত নয় বলে মনে করেন তিনি।

সম্প্রতি মুভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছিলেন, ‘আমি মনে করি, এ বছর আমি ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য, কারণ আমি যা জিতেছি, তার ভিত্তিতে আমি এটা প্রাপ্য।’ একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নিজেকেও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বলে দাবি করেন বার্সার এই তরুণ উইঙ্গার।

ইয়ামালের এই বক্তব্য ভালোভাবে নেননি আবেলর্দো। রাদিও এস্তাদিও নোচে অনুষ্ঠানে সাবেক এই তারকা বলেন, ‘তুমি (ইয়ামাল) এটা ভাবতেই পারো, কিন্তু বলতে পারো না। আমি এটা মনে করি না, কারণ এতে তোমাকে ভালো দেখায় না।’

আবেলর্দোর মতে, ইয়ামাল চাইলে নিজের সম্ভাবনার কথা আরও সংযতভাবে বলতে পারতেন, ‘তুমি এটা ভাবতে পারো এবং বলতে পারো, আমি হয়তো অন্যতম শক্তিশালী প্রার্থী, তবে এই পুরস্কার কার হাতে যাবে, সেটা কখনোই জানা যায় না।’ এমনভাবে বললে ইয়ামালকে আরও ভালোভাবে উপস্থাপন করা হতো বলেও মনে করেন তিনি।

ইয়ামালের বক্তব্য নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে আবেলর্দো আরও বলেন, ‘লামিনে যা বলেছে, সেটা আমার ভালো লাগেনি।’

ইয়ামালের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে লিওনেল মেসিকে উদাহরণ হিসেবে টেনে আনেন আবেলর্দো। আর্জেন্টাইন কিংবদন্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনো মেসিকে—যিনি ছিলেন ফুটবলের দেবতা—এমন কথা বলতে শুনিনি।’

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250