বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

মা‌র্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (১৮ সে‌প্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে বৈঠক ক‌রেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠ‌কে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-‌এ (সাবেক টুইটার) এক পো‌স্টে জানান আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

আজরা ব‌লেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, মা‌র্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া চলতি বছর জুলাইয়ে বাংলা‌দেশ সফর ক‌রে গে‌ছেন।

এসকে/ 

যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিউইয়র্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250