রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বাজারে বাজাজের নতুন পালসার বাইক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা বাজাজ তাদের পালসার সিরিজের নতুন বাইক নিয়ে এলো। বাজাজের একাধিক পালসার বাইক এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে। সেই চাহিদা ধরে রাখতেই নতুন আরও একটি পালসার নিয়ে হাজির হয়েছে সংস্থাটি। যার নাম বাজাজ পালসার এন১৫০।

বাইকটিতে থাকছে ১৫০ সিসির ইঞ্জিন। সঙ্গে থাকছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকটি অনেক বেশি স্পোর্টি লুকের বলে দাবি করেছে বাজাজ। বাইকের গ্রাফিক্সে মূলত বদল করেছে সংস্থা।

দেওয়া হয়েছে মাসকুলার ফুয়েল ট্যাংক এবং শার্প এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, যা বাইকের সামগ্রিক চেহারা আকর্ষণীয় করে তুলবে বলে মত বাজাজের। পালসার সিরিজে এর আগে যতগুলো বাইক লঞ্চ হয়েছে কিছুটা সেরকমই ধাঁচে আনা হয়েছে নতুন এন১৫০ পালসারটি।

বাইকের ইঞ্জিন রয়েছে ১৪৯.৬৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার চার স্ট্রোক ইঞ্জিন যা সর্বোচ্চ ১৪.৫ পিএস শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক তৈরি করে সঙ্গে দেওয়া হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এর আগে ১৫০ সিসির পালসার যেমন মাইলেজ ঠিক তেমনই মাইলেজ (৪০-৪৫ কিলোমিটার প্রতি লিটার) পাওয়া যাবে এই বাইকে।

আরো পড়ুন: এক চার্জে ১৪০ কিলোমিটার চলবে এই বাইক

ব্রেকিং ও সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক ইউনিট, দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ফিচার্সের ক্ষেত্রে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার এবং ইউএসবি পোর্ট।

রেসিং রেড, এবনি ব্ল্যাক এবং মেটালিক পার্ল হোয়াইট-রঙে বেছে নিতে পারবেন বাইকটি। এই বাইকের দাম রাখা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৭৭ রুপি (এক্স-শোরুম), যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার ৩৩৩ টাকা।

সূত্র: হিন্দুস্থান অটো

এসি/ আই. কে. জে/ 



বাজাজ পালসার বাইক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250