রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

বার্সার মৌসুম শুরু লালকার্ডে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বার্সার মৌসুম শুরু করার কথাই ছিল লা লিগার চ্যাম্পিয়ন হিসেবে জয় দিয়ে। কিন্তু জয় তো এলোই না, উল্টো দুই লালকার্ড খেয়ে মৌসুম শুরু করেছে বার্সা।

শুরু থেকেই বার্সা খেলছিল নিজেদের স্বভাবসুলভ পাসিং ফুটবল। হেতাফেকে খুব একটা নিজেদের অর্ধে উঠে আসতে দেয়নি বার্সা। তবে, তাদের জমাট রক্ষ ভাঙতে পারেনি বার্সার তারকারা। প্রথমার্ধের শুরুতেই একাধিক সুযোগ পান রাফিনিয়া। কাজে লাগাতে পারেননি একটিও। সে কারণেই কিনা মেজাজ হারিয়ে হেতাফের গাস্তন আলভারেজকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখতে হলো তাকে। বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হাইমে মাতা। 

এরসঙ্গে যুক্ত হয়েছে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদেসসামাদ এজ্জালজোওলিকে ফাউলের শিকার হওয়ার পরে সহকারী রেফারির সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন জাভি। এদফায় রেফারি লাল কার্ড দেখান বার্সেলোনা কোচকে। বাকি ম্যাচটা তাকে দেখতে হয় বক্সে বসে।

আর এতসব লালকার্ড আর ফাউলের ভিড়ে ফুটবল হারিয়েছে তার নিজস্ব রূপ। গোলের খেলা হলেও হেতাফে এবং বার্সেলোনার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য অবস্থাতে। 

আর.এইচ 

বার্সেলোনা বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250