বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিএনপি এলে নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো: ভোটের মাঠ থেকে লিটন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন - ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি আসলে নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো হলে মন্তব্য করেছেন সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বুধবার (২১ জুন) সকাল ৯টার দিকে নগরীর উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন।

লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির অবশ্যই ভুল হয়েছে। তাদের নির্বাচনে অংশ নিতে হতো। সে ক্ষেত্রে তারা তাদের অবস্থান বুঝতে পারতো। আমরাও বুঝতে পারতাম। এ নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো।

নৌকার মেয়রপ্রার্থী বলেন, বিএনপি না এলে কিছু করার নেই। এরপরও বিএনপি ও জামায়াতের কাউন্সিলর প্রার্থী আছেন। তারা ভোটারদের কেন্দ্রে আনবেন।

আরো পড়ুন: দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

খায়রুজ্জামান লিটন আরও বলেন, জামায়াত ও বিএনপির ভোটার আছেন। তাদের ভোটগুলো কোন খাতে যাবে সেটা জানি না। তবে উন্নয়নের দিকে তাকিয়ে হলেও তাদের নৌকায় ভোট দেওয়া উচিত। ভোটকেন্দ্রে উপস্থিতিও ভালো হবে। আশা করছি ৬০ শতাংশেরও ওপরে ভোট পড়বে।

এর আগে সকাল ৯টায় সপরিবারে ভোট দিতে স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে যান মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250