মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বিএনপি কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, নেতাকর্মীদের দেখা নেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সাড়ে তিন বছরেরও বেশি সময় পর হরতাল ডেকেছে বিএনপি। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সর্বশেষ হরতাল ডেকেছিল দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ওইদিন হরতাল করে বিএনপি। এরপর আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে দলটি।

তবে হরতাল শুরু হলেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারও উপস্থিতি চোখে পড়েনি। রোববার (২৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র।

যদিও নয়াপল্টনে নেতাকর্মীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

আরো পড়ুন: আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হলো মির্জা ফখরুলকে

রোববার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছেন বাহিনীর সদস্যরা।

তবে কার্যালয়ের ভেতরে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় ও দপ্তরের লোকজন আছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

এসি/ আই. কে. জে/



পুলিশ বিএনপি কার্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250