বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

বিএনপি নতুনভাবে জঙ্গিবাদ শুরু করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি আবার নতুনভাবে জঙ্গিবাদ শুরু করেছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।

বুধবার (৮ নভেম্বর) ডিএনসিসি নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এলাকায় ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ এর পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। আমরা প্রায় ৮০ শতাংশ সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। কোথা থেকে কোথায় দেশকে নিয়ে গিয়েছেন তিনি। পদ্মা সেতু দেখলাম, নদীর নিচে টানেল করলাম। যা বলেন তার সব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, ২০২১-২২ এ আমরা মধ্যম আয়ের দেশে চলে এসেছি। একের পর এক স্মার্ট আইডিয়া দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর আমরা সেই আইডিয়াগুলো পালন করার চেষ্টা করেছি। অনেকে বিএনপিকে বিরোধী দল বলেন। কিন্তু বিএনপি আমাদের বিরোধী দল না। আমাদের বিরোধী দল হলো জাতীয় পার্টি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনসিসি মেয়র সবসময় চিন্তা করেন ঢাকা উত্তরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি এই এলাকাকে সুন্দর করেছেন, আধুনিক করেছেন। তবে আমি বলব আপনার বিরাট এলাকায় আমরা থাকি, আমাদের দিকেও একটু তাকাবেন। শুধু গুলশান-বনানীর দিকে তাকাবেন না। আমার এলাকার টিএনটি মাঠে বাস ট্রাক পার্কিংয়ের সুব্যবস্থা করে দেবেন।

ওআ/

বিএনপি জঙ্গিবাদ স্বরাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250