রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বিজ্ঞাপনে ক্লিক করে ১০ লাখ টাকা হারালেন তরুণী!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত বাড়ছে অভিনব প্রতারণা। এবার ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে ক্লিক করে ১০ লাখ টাকা হারিয়েছেন ভারতের মেঙ্গালুরুর সফটওয়্যার প্রতিষ্ঠানের এক তরুণী। তিনি ইনস্টাগ্রামে লোভনীয় আয়ের বিজ্ঞাপন খুঁজে পান। যে বিজ্ঞাপনে লেখা ছিল, “আপনি উপার্জন করতে পারেন।” 

অতিরিক্ত আয়ের ইচ্ছে থেকে সেই বিজ্ঞাপনে দেওয়া লিংকে ক্লিক করেন তিনি। সেখান থেকে ই-মেইলে আসে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। কাজ করার ইচ্ছার কথা সেখানে জানাতেই তাকে টেলিগ্রাম প্ল্যাটফর্মে একজনকে মেসেজ দিতে বলা হয়। এরপর টেলিগ্রামে সেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেন তরুণী।

ওই ব্যক্তি জানান, আপনি যত ইনভেস্ট করবেন তার ৩০ শতাংশ বেশি ফেরত পাবেন। তার আশ্বাসে প্রথমে অনলাইনে ৭০০০ টাকা পাঠান ওই তরুণী। প্রতিশ্রুতি মতো ৯১০০ টাকা ফেরত পান। এই লোভে আরও বেশি টাকা পাঠান। তাতেই ঘটে বিপত্তি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যায় সাড়ে ১০ লাখ টাকা।

এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, পার্টটাইম চাকরির নামে মোটা অঙ্কের আয়ের লোভ দেখিয়েই তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলার চেষ্টা করছে স্ক্যামাররা। তাই অপরিচিত কোন লিংকে ক্লিক করা কিংবা কোন ব্যক্তিকে অনলাইন পেমেন্ট করার আগে সতর্ক থাকুন। প্রয়োজনে অভিজ্ঞদের সাথে আলোচনা করুন।

আর.এইচ 

ইনস্টাগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250