রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই

বিদেশে অভিষেকেই জিততে চায় বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল অনূর্ধ্ব পর্যায়ে বেশ সফল। দক্ষিণ এশিয়ার গণ্ডির বাইরে এশিয়ান পর্যায়েও তাদের সফলতা রয়েছে। সানজিদা-কৃষ্ণাদের পরবর্তী প্রজন্ম হিসেবে ওঠে আসছেন রুমা সরকাররা। দেশের মাটিতে তারা দুটি সাফ টুর্নামেন্ট খেললেও আগামীকাল (২৬ এপ্রিল) বিদেশের মাটিতে অভিষেক হচ্ছে। 

আগামীকাল সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যায় এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে নামবে। বিদেশের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে জিততে চান রুমারা। সেটিই জানিয়েছেন দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন, ‘তারা দেশের বাইরে প্রথম আসলেও নার্ভাস নয়। প্রথম ম্যাচ তারা জয় দিয়ে শুরু করতে চায়। আমাদের প্রস্তুতিও ভালো, ফলে আশা করি জয় পাওয়া কঠিন হবে না।’

তবে বাংলাদেশের তরুণীদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান সম্পর্কে সেই রকম ধারণা নেই। আজ টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কোচের মন্তব্য থেকে কিছু ধারণা পেয়েছেন ছোটন, ‘তারাও এই টুর্নামেন্ট থেকে কোয়ালিফাই করতে এসেছে। আমাদের হারাতে চায় তবে আমরা বিচলিত নই।’

গতকাল সকালে সিঙ্গাপুরে পৌঁছায় বাংলাদেশ দল। সারাদিন বিশ্রাম শেষে রুমারা আজ সন্ধ্যায় অনুশীলন শুরু করবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী তিন দিন আগে সিঙ্গাপুরে পৌঁছায় বাংলাদেশ দল। এর আগে গেলে বাড়তি সময়ের ব্যয়ভার বাংলাদেশ দলকেই বহন করতে হতো। 

এএফসি অ-১৭ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে। গ্রুপের ৩ দলের মধ্যে কেবল একটি দলই পরবর্তী বাছাইয়ে খেলবে। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৩০ এপ্রিল বাংলাদেশের মেয়েদের পরবর্তী প্রতিপক্ষ সিঙ্গাপুর। 

এম/

আরো পড়ুন:

সৌদিদের বিশ্বাস, মেসি তাদের ওখানেই যাবে
 

বাংলাদেশ 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250