শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিবাদ কাটিয়ে একই ফ্রেমে বন্দী বুবলী-মুন্নী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

গানবাংলার দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে বুবলী মুন্নীকে একই ফ্রেমে দেখা গেছে। ছবিটি বুবলী নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন।

সংকট কাটিয়ে একই ফ্রেমে বন্দী হলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী ও গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি।

গত মাসে ফারজানা মুন্নি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

দুজনের কথোপকথনের সেই অডিও রেকর্ডে গানবাংলার কর্ণধার তাপস ও বুবলীর সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেছে। যেখানে বুবলীকে নিয়ে বেশ কিছু অভিযোগ করেছেন মুন্নী। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর বিষয়ে কথা বলেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। যেখানে মুন্নী জানান, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। দীর্ঘ সাক্ষাৎকারে রীতিমতো অপু বিশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুন্নী।

আরো পড়ুনভাঙনের সুরের মাঝে অমিতাভ-অভিষেকর সঙ্গে ঐশ্বরিয়ার নৃত্য

শুধু তাই নয়, ওই সময়ে কিছু কারণে মেন্টালি ডিস্টার্বড ফিল করায় ও এক ধরণের সন্দেহ সৃষ্টি হওয়ায় বুবলীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি। যা তার উচিত হয়নি বলে মনে করেন ফারজানা মুন্নী।  

সবশেষ তাপসের স্ত্রী জানান, 'টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ সিনেমাটি বুবলীকে নিয়েই তৈরি করা হবে'। তার মানে বুবলী-মুন্নীর মাঝে যে বিবাদ ছিলো তার ইতি ঘটেছে। 

‘খেলা হবে’ সিনেমা দিয়ে বিবাদ ভুলে আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। এছাড়া তাপসও জানান, তিনি এবং তার স্ত্রী দুজনই বুবলীকে নিয়ে কাজ করতে আগ্রহী।

এসি/  আই.কে.জে


বুবলী-মুন্নী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250