বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

বিরল রোগে আক্রান্ত সামান্থার চিকিৎসায় খরচ কোটি টাকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে ভক্তদের চিন্তা দিনদিন বাড়ছে৷ সদ্যই অভিনয় থেকে বিরতি নিয়েছেন সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই সামান্থাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই পেশির ব্যথায় ভুগছেন সামান্থা। কোনওভাবেই এই রোগ থেকে স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী। জানা গেছে, হাতের কাজ দুটো শেষ করেই অভিনয় থেকে বিরতি নেবেন সামাস্থা। পুরোপুরি নিজের স্বাস্থ্যের দিকেই ফোকাস করতে চাইছেন নায়িকা।

চলতি বছরের শুরুতেই সামাস্থা প্রকাশ করেছেন যে তিনি অসুস্থতার সাথে লড়াই করছেন। রোগের কারণেই হাইপারবেরিক থেরাপি করাচ্ছেন। এই থেরাপি তাকে অসুখের সঙ্গে লড়াই করতে সাহায্য করছে।

আরো পড়ুন: শাহরুখের ‘জওয়ান’- এ মুগ্ধ সালমান

সম্প্রতি একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ট্রিটমেন্টের জন্য অভিনেত্রীকে ১ কোটি টাকা খরচ করতে হবে। সিয়াসত ডট কমের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় ওই থেরাপি করাচ্ছেন নায়িকা৷ যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি নায়িকা।

আমেরিকায় থেরাপি করাতে ১ কোটি টাকারও বেশি খরচ হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে৷ অভিনেত্রী সামাস্থা এই বিষয়টা নিয়ে কোনও মন্তব্য না করায় এর সত্যতা কতটা রয়েছে, তা জানা সম্ভব হয়নি।

এসি/



সামান্থা কোটি টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250