শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বিশ্বের সবচেয়ে ঝাঁঝালো মরিচের খেতাব পেলো ‘পিপার অ্যাক্স’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

বিশ্বের সবচেয়ে ঝাঁঝালো মরিচের খেতাব পেল ‘পিপার অ্যাক্স’

বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের খেতাব পেল ‘পিপার অ্যাক্স’ নামের ছোট্ট একটি মরিচ। গত সোমবার গিনেস ওয়ার্ল্ড এই রেকর্ড ঘোষণা করেছে। দক্ষিণ ক্যারোলিনার উইনথ্রপ ইউনিভার্সিটির পরীক্ষা অনুসারে নতুন এই মরিচের স্কোভিল হিট ইউনিটের হার গড়ে ২.৬৯ মিলিয়ন।

এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মরিচের তালিকায় ছিলো ক্যারোলিনা রিপার যার স্কোভিল হিট ইউনিটের হার গড়ে ১.৬৪ মিলিয়ন ছিলো। সূত্র: সিএনএন।

এই মরিচ সম্পর্কে স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি এতই ঝাল যে আজ পর্যন্ত মাত্র পাঁচজন মানুষ একটি আস্ত পিপার অ্যাক্স খেতে পেরেছেন। স্কোভিল হিট ইউনিট দিয়ে মূলত ঝালের মাত্রা নির্দেশ করা হয়।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় পাকারবাট মরিচ কোম্পানির প্রতিষ্ঠাতা অ্যাড কুরি নতুন এই মরিচ আবিষ্কার করেছেন। এর আগের সবচেয়ে ঝাল ক্যারোলাইনা রিপার মরিচটিও তিনিই চাষ করেছিলেন।

আরো পড়ুন: বিশ্বের দামি সুগন্ধি, দাম ১০ কোটি টাকা!

কুরি জানিয়েছেন, পিপার এক্স ক্যারোলাইনা রিপারের একটি ক্রস ব্রিড। দাবি করেছেন, তাঁর এক বন্ধু এটি মিশিগান থেকে পাঠিয়েছিলেন। এই মরিচকে ‘নিষ্ঠুরভাবে ঝাল’ হিসেবে মন্তব্য করেন কুরি।

মরিচটি পরখ করে দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে কুরি বলেন, ‘আমি সাড়ে তিন ঘণ্টা ধরে ঝাল অনুভব করছিলাম। বৃষ্টিতে প্রায় এক ঘণ্টার জন্য আমাকে একটি মার্বেল মেঝেতে শুইয়ে রাখা হয়েছিল। ব্যথায় কাতরাচ্ছিলাম।’

এসি/ আই. কে. জে/ 


মরিচ ‘পিপার অ্যাক্স’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250