মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

বুদ্ধের কানে স্পিকার বাজিয়ে টাকা আর প্রেমিকা চাইলেন চীনা তরুণ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশালাকার বুদ্ধমূর্তির কানের পাশে বড় এয়ারপড আকারের একটি স্পিকার বাজিয়ে নিজের জন্য অর্থ আর সুন্দরী প্রেমিকা চেয়েছেন এক চীনা তরুণ। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও প্রকাশ করেছেন দুয়িনে ঝাং নামের ওই তরুণ।

গত ২৫ এপ্রিল ভিডিওটি পোস্ট করেন তিনি। দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৭১ মিটার লম্বা লেশান জায়ান্ট বুদ্ধমূর্তিটির কাছে পৌঁছান। খবর এনডিটিভির।

ঝাং চিৎকার করে বলতে থাকেন, ‘হে বিশালাকার বুদ্ধ, আপনি জানেন কি, এই ২৭ বছরের জীবনে আমার কোনো গাড়ি নেই, বাড়ি নেই, প্রেমিকা নেই।’

ঝাং তার ইচ্ছাগুলো প্রকাশ করে বলেন, ‘প্রথমত আমি ধনী হতে চাই। আমার বেশি কিছু দরকার নেই। এক কোটি ইউয়ান (১৫ লাখ ডলার) হলেই যথেষ্ট। সবচেয়ে জরুরি বিষয় হলো আমি একজন প্রেমিকা চাই, যে একটু সুন্দর হবে, প্রেমময়ী হবে এবং আমার এক কোটি ইউয়ান অর্থের চেয়ে আমাকেই বেশি ভালোবাসবে।’

আরো পড়ুন: স্ত্রীর রাগ কমাতে গিয়ে জিতে নিলেন ১৬ কোটি টাকা!

তিনি জানান, নিজের প্রার্থনা উচ্চ স্বরে ও স্পষ্ট করে প্রকাশের জন্য তিনি বুদ্ধমূর্তিটির কানের কাছে স্পিকারটি ধরেছিলেন। 

তিনি আরও বলেন, একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে তিনি স্পিকারটি কিনেছেন। কারণ, তার মনে হয়েছে এটি বুদ্ধের সঙ্গে ভালো যায়।

ঝাংয়ের বিশ্বাস, বুধ গ্রহের দশার কারণে দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না। এমন অবস্থায় তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বড় বুদ্ধমূর্তির কাছে গিয়ে প্রার্থনা করার সিদ্ধান্ত নেন। ঝেজিয়াং থেকে সিচুয়ানে যেতে তার ১২ ঘণ্টা সময় লেগেছে।

এম এইচ ডি/ আই. কে. জে/

বুদ্ধমূর্তি স্পিকার চীনা তরুণ অর্থ প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250