বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বুধবারই শপথ নেওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য বুধবার (১০ই জানুয়ারি) শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

মঙ্গলবার (৯ই জানুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান তিনি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (বুধবার) শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত ১১ই জানুয়ারির সভা বাতিল করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: কয়েকদিন পর শপথ নেবে জাপা: চুন্নু

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাহমুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্দেশনায় এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিজয়ী এমপিদের গেজেট প্রকাশ

উল্লেখ্য, এর আগে, মঙ্গলবার (৯ই জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির কয়েকজন নেতা জানিয়েছিলেন, বুধবার তারা শপথ নেবেন না। তখন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছিলেন, তিনি এলাকায় আছেন। ঢাকায় গেলে বলতে পারবেন কী সিদ্ধান্ত নেওয়া হবে। 

এসকে/

শপথ জাতীয় পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250