রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

বৃষ্টির বাধায় টস হতে দেরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: টুইটার

প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। আর তাই নির্ধারিত সময়েও হয়নি টস। এখনও বৃষ্টি পড়ছে। 

ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে টস না হওয়ায় খেলা শুরু হতেও দেরি হবে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১২ মে ২০২৩)

দিনের শুরুতে বৃষ্টি ছিল না। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল যখন মাঠে প্রবেশ করে তখন আকাশ বেশ রোদ ঝলমলে ছিল। মাঠে অনুশীলনও করেছেন ক্রিকেটাররা। 

কিন্তু টসের আগেই বাংলাদেশ সময় ৩টার পর থেকে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির মাত্রা আগের দিনের মতো না। আপাতত আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৫টার পর বৃষ্টি থামতে পারে। তাহলে ৩০ ওভারে ম্যাচটি হতে পারে।  

এম/

 

বৃষ্টি টস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250