মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

বৈধপথে কর্মী পাঠানো নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ইইউ সদর দফতরে উলভা জোহানসনের সঙ্গে বৈঠককালে মো. শাহরিয়ার আলম

জনসংখ্যা কম থাকার কারণে দক্ষ জনগোষ্ঠীর অভাব আছে ইউরোপীয় ইউনিয়নে। বাংলাদেশসহ মোট সাতটি দেশ থেকে ট্যালেন্ট প্রোগ্রামের আওতায় বৈধপথে দক্ষ কর্মী নিতে আগ্রহী শিল্পোন্নত ওই জোট। এ বিষয়ে ইইউ’র সঙ্গে ব্রাসেলসে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়, মঙ্গলবার (২ মে) ব্রাসেলস্থ ইউরোপিয়ান কমিশনের সদর দফতরে স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার উলভা জোহানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে দক্ষ অভিবাসনের উপায়গুলো নিয়ে আলোচনা হয়।

উলভা জোহানসন ছাড়াও আরও দুইজন নীতি নির্ধারকের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। তারা হচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানেজ লেনারকিক।

বারনড ল্যাঙ্গের সঙ্গে বৈঠকে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক যেমন বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন শাহরিয়ার আলম।

আরো পড়ুন: জাদুঘরে প্রদর্শিত শিল্পকর্ম খেয়ে ফেললেন দর্শনার্থী!

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানেজ লেনারকিকের সঙ্গে বিকালে ব্রাসেলস্থ ইউরোপিয়ান কমিশনের সদর দফতরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রতিমন্ত্রী। এসময় ইউরোপিয়ান কমিশনের কমিশনার বাংলাদেশের সাফল্য নিয়ে প্রশংসা করেন। উভয়পক্ষই পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ করে রোহিঙ্গা সমস্যা, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সম্পর্কোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বৈঠক করার কথা রয়েছে মো. শাহরিয়ার আলমের। তিনি ১-৫ মে ব্রাসেলসে পাঁচদিনের সফরে রয়েছেন।

এমএইচডি/ আইকেজে 

পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়ন ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250