বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ঢাকা-১০

বড় ব্যবধানে এগিয়ে ফেরদৌস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। প্রাথমিকভাবে, ঢাকা ১০ আসনে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৩৪টি। ফলাফল এসেছে ১০টি কেন্দ্রের। এতে দেখা যায়, ফেরদৌস ৩ হাজার ২৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ১২২ ভোট। ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: ঢাকা-১ আসনে বিপুল ভোটে এগিয়ে সালমান এফ রহমান

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন।

নির্বাচনে ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

এসি/


ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250