শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

আইপিএল

ভারতে বসছে না আগামী বছরের আসর!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ সালের আসর ভারতের মাটিতে আয়োজন করা নিয়ে সমস্যার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লোকসভা নির্বাচনের সঙ্গে সূচিতে মিলে যাওয়ায় বিদেশের মাটিতে আইপিএলের ১৭তম আসর আয়োজন করার পরিকল্পনা করছে বোর্ড।

একদিকে আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে ইংল্যান্ড সিরিজ। সে কারণে মার্চ থেকে মে মাসের মধ্য আইপিএল আয়োজনের সময় আগেই বেঁধে দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। কিন্তু এই সময়টাতে ভারতে লোকসভা নির্বাচন হওয়ার কথা। আর সে কারণেই ঘরের মাঠে আইপিএল আয়োজন করা সম্ভব না। তাই বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করার ছক আঁকছে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিসিসিআইয়ের এক কর্তার বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

বোর্ডের সেই কর্তা বলেন, ‘আমরা ভালোভাবেই জানি যে, আগামী বছর আইপিএল আয়োজনের ক্ষেত্রে কী কী জটিলতা রয়েছে। ইংল্যান্ড সিরিজের পাশাপাশি রয়েছে সাধারণ নির্বাচন। অন্যদিকে জুনেই আবার বিশ্বকাপ। কিন্তু এখনই এই বিষয় পরিকল্পনা করার সময় আসেনি। আমাদের এখন একটাই ফোকাস। অক্টোবরে ভারতে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজন করা। আইপিএল আয়োজনের জন্য আমরা ডিসেম্বর-জানুয়ারিতে বৈঠক করতে পারি।’

তিনি আরও বলেন, ‘এই প্রথম আইপিএলের সঙ্গে নির্বাচনের দিনের সংঘর্ষ বাঁধছে না। ২০১৪ সালে পুরো আইপিএলই বিদেশে হয়েছে। প্রয়োজন হলে সেটা করতে হবে। তবে এখনই বলার সময় আসেনি। আমরা চেষ্টা করব ভারতে আইপিএল আয়োজন করার এবং বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার।’

আরো পড়ুন: রিয়ালের পর এসি মিলানকেও হারাল বার্সেলোনা

এর আগে লোকসভা নর্বাচনের কারণে ২০০৯ সালে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। আর ২০১৪ সালে টুর্নামেন্টের ২০টি ম্যাচ নির্বাচনের কারণে হয়েছিল দুবাইয়ে।

এম/


ভারত আইপিএল লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250