সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’ *** ফের সোনার দামে পতন, ভরিতে কত

ভুঁইফোড় পত্রিকা, আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ - ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভুঁইফোড় পত্রিকা, আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

রোববার (২৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে তখন টেলিভিশন ১০টি ছিল, এখন ৩৫টি টেলভিশন সম্প্রচারে আছে। পত্রিকা ছিল ৪৫০টি, এখন ১২০০ পত্রিকা। তবে কিছু ভুঁইফোড় সংবাদপত্র ও আইপি টিভিও আছে। কোনটা যে আসল আর কোনটা নকল বোঝা মুশকিল। আমরা এসবের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। এগুলো এখন অনেকখানি কমে এসেছে।

মন্ত্রী বলেন, সামাজিক অপরাধের পাশাপাশি রাজনৈতিক অপরাধ বেড়েছে। রাজনীতির নামে মানুষ পোড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই সমীচীন নয়। এগুলোর বিরুদ্ধে সাংবাদিকদের লেখা প্রয়োজন।

হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে মানুষ পোড়ানোর ঘটনা পুরো পৃথিবীতে ঘটেছে কিনা জানা নেই। রাজনীতির নামে আগুন দেওয়া, মানুষের সম্পদ পোড়ানো, কমিটি পছন্দ না হলে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর করা, আগুন দেয়া, মানুষকে প্রতিহিংসাবশত আক্রমণ তো রাজনৈতিক অপরাধ।

আরো পড়ুন: ডিজিটাল শাটডাউনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হচ্ছে: মির্জা ফখরুল

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতি সবার দায়িত্ব রয়েছে, বিশেষ করে সাংবাদিকদের। রিপোর্টিং সমাজ নির্মাণ, সামাজিক স্থিতাবস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।  

এম/


তথ্য ও সম্প্রচারমন্ত্রী আইপিটিভি ভুঁইফোড় পত্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

🕒 প্রকাশ: ০৮:৫৫ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

মৃত ভেবে শেষকৃত্যানুষ্ঠান করেছিল পরিবার, এরপরই জীবিত উদ্ধার নেপালি নারী

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টিভি উপস্থাপিকা—কে এই সারাহ খলিফা

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250