বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় *** সবজিতে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক *** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

ভুলে রেস্টুরেন্টে বকশিশ দিলেন ৮ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

পছন্দের খাবার আনতে বাড়ির পাশের একটি সাবওয়ের চেইন শপে গিয়েছিলেন এক নারী। কিন্তু খাবার নিতে গিয়ে বিল পরিশোধের সঙ্গে তিনি বকশিশ হিসেবে ৭ হাজার ১০৫ ডলার দিয়েন দেন। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৮২ হাজার ৮৫৭ টাকা। 

আমেরিকার ওই নারীর পছন্দের খাবার ইতালিয়ান সাব। প্রতি সপ্তাহেই তিনি এটি খান। গত ২৩শে অক্টোবর পছন্দের আনতে গিয়ে এ ঘটনা ঘটান। তার খাবারের দাম হয়েছিল মাত্র ৭ দশমিক ৫৪ ডলার (৮৩১ টাকা)। 

ভেরা কোনার নামের ওই মার্কিন নারী বিল পরিশোধ করতে ব্যাংক অব আমেরিকার ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কিন্তু বিল দেওয়ার সময় নিজের ফোন নম্বরের শেষ ছয় সংখ্যা চেপে ফেলেন, ভাবেন এই কেনাকাটার ফলে তিনি সাবওয়ে লয়্যালটি পয়েন্ট পাবেন।

কিন্তু সপ্তাহ শেষে তিনি যখন ক্রেডিট কার্ডের তথ্য যাচাই করেন তখন হতবাক হয়ে যান। ভেরা

তিনি বলেন, ‘আমি যখন আমার রসিদের দিতে তাকালাম, বললাম হে ঈশ্বর! কে এত অর্থ বকশিশ দেয়।’ পরে ভেরা ব্যাংকের কাছে অভিযোগ করেন, তিনি এত ডলার খরচ করেননি। তবে ব্যাংক তার এই দাবি প্রাথমিকভাবে অস্বীকার করে।

ভেলা আশা করেন, ব্যাংক হয়তো তার বিষয়টি দ্রুত সমাধান করবে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক নেতিবাচক জবাব দেয়। 

ভেরা এরপর বিষয়টির সমাধান পেতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সেটির ব্যবস্থাপক তাঁকে জানিয়ে দেন, তাঁর ব্যাংকই এটি সমাধান করতে পারবে। তিনি ব্যবস্থাপককে বলেন, ব্যাংকে গিয়ে আমি কথা বলেছি। সাবওয়েতে সাত হাজার ডলারের লেনদেন দেখে আপনাদের কেন সন্দেহ হলো না?

পরে ভেরা আবারও ব্যাংকে গিয়ে তাঁর অভিযোগ তুলে ধরেন। অর্থ ফেরত পেতে এক মাসের বেশি সময় দৌড়ঝাঁপের পর ওই নারী গত সোমবার সাময়িক সময়ের জন্য আরেকটি ক্রেডিট কার্ড নেন। ব্যাংক অব আমেরিকার একজন মুখপাত্র নিউইয়র্ক পোস্টকে বলেন, গ্রাহককে অর্থ ফেরত দিতে সাবওয়েকে অনুরোধ জানানো হয়েছে এবং তারা সম্মতও হয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ওআ/

রেস্টুরেন্ট বকশিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250