বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ভুল রাজনীতির জন্য বিএনপি থেকে সরে গেছে অনেকে: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির ভুল রাজনীতির জন্য অনেক মানুষ দল থেকে সরে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২রা ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো দলকে ভাগ করা আওয়ামী লীগের নীতি নয়। বিএনপির ভুল রাজনীতির জন্য অনেক মানুষ দল থেকে সরে গেছেন। পরিণত বয়সে শাহজাহান ওমর যেমন বের হয়ে এসেছেন। ভেতরে ভেতরে অনেক মানুষ আছেন যারা বলছেন, আর জীবনেও বিএনপি করব না।

তিনি বলেন, বিএনপির ভুল নীতির জন্য দলটির নেতারাই দায়ী। বিএনপির কর্মীরা হতাশ। তারা আওয়ামী লীগের প্রতি না, তাদের নেতাদের প্রতিই হতাশ। কারণ বিএনপি নিজেরাই ভুল নীতি নিয়েছে। এজন্য আজকে নিজেরাই বিভক্ত হয়ে গেছে।

তিনি আরো বলেন, গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাগলিতে পা রাখায় বিএনপির আজকের এই দুরবস্থা। তাদের দলে বিভক্তি আমরা করতে যাইনি। তাদের দলের ভুল নীতি আজকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।

আরো পড়ুন: কারামুক্ত হয়েই নৌকার প্রার্থী হলেন বিএনপি নেতা ওমর

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে ভারতকে জড়িয়ে যে প্রোপাগান্ডা এটা পাকিস্তানি স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। যে প্রোপাগান্ডা কখনও বাড়ে বা একটু স্তিমিত হয়। কিন্তু নির্বাচনের মতো পরিবেশ যখন আসে তখনই ভারতবিরোধী প্রোপাগান্ডা সবচেয়ে বেশি হয়। সেটা হবেই, সেটার জন্য আমরা একটুও বিচলিত বা চিন্তিত নই।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের কোনো বাধা দেওয়া হচ্ছে না। প্রতিযোগিতা করে জয়ী হওয়াকে সাধুবাদ জানায় আওয়ামী লীগ। তবে বিভিন্ন স্থানে সহিংসতা বা বিশৃঙ্খলা হলে সেটা নির্বাচন কমিশন দেখবে। সারাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। দ্বাদশ সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে বলে আশা করছি।

এসকে/ 


বিএনপি ওবায়দুল কাদের ভুল রাজনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250