বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

ভুয়া ভোটার বানিয়ে নির্বাচিত হতে চেয়েছিল বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশে শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি কি ভুলে গেছে? তারা দেড় কোটি ভুয়া ভোটার বানিয়ে নির্বাচিত হতে চেয়েছিল। যারা ভোটকে ভয় পায় তারাই দেশে-বিদেশে ঘুরে ষড়যন্ত্র করেছে। আজকের আলোকিত বাংলাদেশকে জনগণ আর অন্ধকারে যেতে দেবে না।

রোববার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার চত্ত্বরে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছে, নিজেদের দেশে কী করছে তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছে সেখানে কোনো পেশিশক্তি টিকবে না।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এ বিষয়ে বলে দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে দণ্ড স্থগিত করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে যে কথা বলে দিয়েছেন তার ঊর্ধ্বে আমাদের আর কিছু বলার নেই। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সকলে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করবে। 

এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে র‍্যাবের একটি হেলিকপ্টারে করে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে ছাগলনাইয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে নামেন। প্রশাসনের পক্ষ থেকে লালগালিচা বিছিয়ে মন্ত্রীকে স্বাগত জানানো হয়। এ সময় ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। 

আরো পড়ুন : আওয়ামী লীগের মাসব্যাপী ৫ কর্মসূচি ঘোষণা

জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান প্রমুখ। 

সমাবেশে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এসকে/ 


শেখ হাসিনা বিএনপি আওয়ামী লীগ ভুয়া ভোটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250