মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

ভোটে বড় সহিংসতা না হওয়ায় সন্তোষ ইইউ, এনডিআই-আইআরআইর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক নির্বাচনে বড় কোনো সহিংসতা না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে।

সোমবার (১৫ই জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তারা এ সন্তোষ প্রকাশ করেন। বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমন তথ্য জানান।

আরো পড়ুন: জাতিসংঘের বিবৃতির প্রতিবাদ জানাল সরকার

তিনি বলেন, তারা মূলত নির্বাচনের বিভিন্ন আইন সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দলের ভোট বর্জনসহ ওইদিন হরতাল ডাকার পরও দ্বাদশ জাতীয় নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতা বা হত্যাকাণ্ডের ঘটনা না ঘটায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ ত্যাগের আগে আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরবেন।

বৈঠকের বিষয়ে ইসির আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান সরকার বলেন, তারা নির্বাচনে আইনের প্রায়োগিক দিকগুলো জানতে চেয়েছেন। খুঁটিনাটি বিষয়গুলো আমাদের তরফ থেকে জানানো হয়েছে। এর আগেও তারা কয়েকবার বৈঠক করে আইন-বিধি জেনে নিয়েছেন।

উল্লেখ্য, ভোট পর্যবেক্ষণের পর ইতোমধ্যে জাপানও সন্তোষ প্রকাশ করেছে। গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এইচআ/ আই. কে. জে/

বাংলাদেশ ইইউ সহিংসতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্তোষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250