রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

মচমচে নকশি পাকন পিঠা তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে গ্রামে কিংবা শহরে সব জায়গাতেই পিঠা তৈরির ধুম পড়ে যায়। ভাঁপা, চিতই, পাকনসহ নানা পিঠার স্বাদ শীত এলেই মনে পড়ে। যদিও একেক জনের পছন্দ একেক রকম।

তবে নকশি পিঠা বা নকশি পাকন পিঠা সবাই খেতে পছন্দ করেন। পাকন পিঠার মধ্যেও নানা রকমভেদ আছে। নকশি পাকন, সুন্দরি পাকন, মুগ পাকন, ডালের পাকন, সুজির পাকন ইত্যাদি।

এ সবের মধ্যে নকশি পাকন পিঠা বেশ জনপ্রিয়। চাইলেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এ পিঠা। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মচমচে। চলুন তবে জেনে নেয়া যাক নকশি পাকন পিঠার রেসিপি-

উপকরণ-

পিঠার জন্য

১. ময়দা ২ কাপ

২. দুধ ২ কাপ

৩. লবণ ১ চা চামচ

৪. ডিমের কুসুম ১ টি

৫. বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ

৬. ঘি ২ টেবিল চামচ

আরো পড়ুন : শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে খান চিকেন স্টু

সিরার জন্য

১. চিনি ২ কাপ

২. পানি ৩ কাপ ও

৩. সবুজ এলাচ ৩টি।

পদ্ধতি-

একটি পাত্রে দুধ, ঘি ও লবণ মিশিয়ে জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে একদম অল্প আঁচে ৫ মিনিট রাখুন।

প্যানে খামির নিয়ে একটু ঠান্ডা করতে হবে। এরপর হাতে ঘি মেখে ভালো করে মথে নিন। খামির অন্তত ১০ মিনিট মথে নিতে হবে।

ডিম ও বিস্কুটের গুঁড়া দিয়ে আরও কিছু সময় মথতে হবে। এবার গোল বা ডিমের আকৃতি করে নিন। তারপর পিঠার ছাঁচ বা চামচ দিয়ে ডিজাইন কর নকশি পিঠা তৈরি করতে হবে।

এরপর ডুবো তেলে অল্প আঁচে মচমচে করে ভেজে নিন। ঠান্ডা হতে দিন। অন্যদিকে একটি পাত্রে পানি, চিনি ও এলাচ দিয়ে সিরা ৫ মিনিট ফুটিয়ে নিন।

একটি ছড়ানো ও বড় পাত্রে সিরা নিন। কারণ পিঠা ভিজলে আরও ফুলে উঠবে। হালকা গরম থাকা অবস্থায় পিঠা সিরায় দিয়ে ৪-৫ ঘণ্টা রেখে দিন।

পিঠা যেন একটির সঙ্গে আরেকটি লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন। এরপর পরিবেশন করুন সুস্বাদু নকশি পাকন পিঠা।

এস / আই.কে.জে


রেসিপি নকশি পাকন পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250