মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মজাদার চিকেন ব্রেড তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

আমাদের অনেকের বিকেলের নাশতায় চা-কফির পাশাপাশি ভাজাপোড়া খাবার না থাকলে চলে না। এ সময় বাইরের অস্বাস্থ্যকর ভাজাপোড়া খাবার না খেয়ে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারেন চিকেন ব্রেড।

একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন চিকেন ব্রেড। রইলো রেসিপি-

উপকরণ-

১. মুরগির মাংসের কিমা ২ কাপ

২. তেল ৩ টেবিল চামচ

৩. লবণ স্বাদমতো

৪. পেঁয়াজ কুচি আধা কাপ

৫. ক্যাপসিকাম কুচি আধা কাপ

৬. গাজর কুচি আধা কাপ

৭. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

৮. লেবুর রস ২ টেবিল চামচ

আরো পড়ুন : ঘরেই তৈরি করতে পারবেন চিকেন মমো, রইলো রেসিপি

৯. জিরার গুঁড়া আধা চা চামচ

১০. গরম মসলার গুঁড়া আধা চা চামচ

১১. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

১২. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

১৩. পাউরুটি ১০ পিস

১৪. মেয়োনিজ সামান্য ও

১৫. টমেটো সস পরিমাণমতো।

পদ্ধতি-

চুলায় প্যান বসিয়ে তেল গরম করে মুরগির মাংসের কিমা ভেজে নিন। এবার কিমার সঙ্গে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন অল্প সময়ের জন্য।

মাংস থেকে পানি বের হয়ে আধা সেদ্ধ হলে বাকি সব উপকরণ (মেয়েনিজ ও টমেটো সস ছাড়া) দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিতে হবে।

কিছুক্ষণ পরপরই মাংস নেড়ে দিতে হবে। মাংসের পানি শুকিয়ে আসলে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে।

এক/দুইবার নেড়েই চুলা থেকে মাংসের পুর নামিয়ে নিন। মাংস থেকে বের হওয়া পানিতেই গাজর, পেঁয়াজ ও ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল মাংসের পুর।

এবার ২টি ডিম ফেটিয়ে বাটিতে রাখুন। ফেটানো ডিমের সঙ্গে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। একটি প্লেটে পরিমাণমতো সাদা বা কমলা রঙের ব্রেড ক্রামস রাখুন।

অন্যদিকে পাউরুটির চারপাশের লাল অংশ চাকু দিয়ে কেটে ফেলে দিতে হবে। কেটে নেওয়া পাউরুটির পিস বেলুন দিয়ে বেলে নিতে হবে। পাউরুটির চারপাশে পানি বা ফেটানো ডিম লাগিয়ে দিতে হবে।

এক পিস পাউরুটির উপরে মাংসের পুর দিয়ে স্যান্ডউইচয়ের মতো করে ভাঁজ করে দিতে হবে। ডিম/পানি লাগিয়ে দেওয়ার কারণে খুব সহজেই রুটি জোড়া লেগে যাবে।

সবগুলো একইভাবে বানিয়ে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন ব্রেড পার্সেল।

এস/ আই. কে. জে/ 

রেসিপি চিকেন ব্রেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250