সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মমতা ব্যানার্জীর বাড়িতে সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩

#

সালমানকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পর। ছবি: সংগৃহীত

কলকাতায় পা রেখেছেন সালমান খান। শহরে ঢুকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’র সঙ্গে দেখা করতে তার কালীঘাটের বাড়িতে গিয়েছেন তিনি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছিল সালমানকে। শনিবার দুপুরে গন্তব্যে পৌঁছেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অভিনেতা।

এসময় তার চোখে ছিলো কালো সানগ্লাস, পরনে আকাশী হাফ-হাতা শার্ট আর ডেনিম। ডান হাতে সিগনেচার মার্ক রিস্টলেট।

সালমানের সঙ্গে আলাপচারিতার ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘স্বনামধন্য অভিনেতা সালমান খানের সঙ্গে আলাপকালে’।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর দিকে হাত জোর করে এগিয়ে যাচ্ছেন সালমান। তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান মমতা ব্যানার্জী।

আরো পড়ুন: চা খাওয়ায় বিপত্তি ঘটালো উরফির পোশাক

মুখ্যমন্ত্রীর কথাতে সামনে ভিড় করে থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন সালমান খান। ফটো সাংবাদিকদের উদ্দেশ্যে পোজ দেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গেই ঢুকে পড়েন তার বাড়িতে।

এদিন মমতা বব্যানার্জী’র বাড়ি থেকেই সালমান সোজা পৌঁছে যান ইস্টবেঙ্গল মাঠে। সেখানেই আছে দাবাং তারকার শো। জানা গেছে, এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও ভাইজানকে সংবর্ধনা দেওয়া হবে। তাকে ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হবে।

দীর্ঘদিন ধরেই লাগাতার প্রাণনাশের হুমকি পাওয়ায় সালমানের কলকাতা সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন রয়েছে।  তাকে দেওয়া হয়েছে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা।

এম/

মমতা ব্যানার্জী সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250