বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

মাঠে নামার অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

অ্যাঙ্কেলের ইনজুরিতে গত ফেব্রুয়ারিতে মাঠ থেকে ছিটকে যান নেইমার জুনিয়র। লিগামেন্টের অস্ত্রোপচারের পর জানা যায়, চার মাসের বিশ্রামে থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। ফিরবেন ২০২৩-২৪ মৌসুমে। সে অপেক্ষা বোধহয় এবার শেষ হতে চলেছে। ছুটি শেষে দারুণ মৌসুম কাটানোর বার্তা দিয়ে রাখলেন এই পিএসজি তারকা।

ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে নেইমার। তবে মাঠে না থাকলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে ঠিকই গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ, পরিবেশ সুরক্ষা আইন ভেঙে নিজেদের বাড়ি মানগারাতিবায় কৃত্রিম লেক তৈরি এবং সর্বশেষ নাইটক্লাবে মারামারি। পুনর্বাসন প্রক্রিয়ার এ সময় কম বিতর্কের মধ্য দিয়ে যাননি ৩১ বছর বয়সী এ তারকা।

তবে এ সময় পরিবারের সঙ্গে বেশ ভালো সময়ও কাটিয়েছেন এ তারকা। সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে সেটা জানিয়েছেন তিনি নিজেই।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার (১০ জুলাই) নেইমার একটি ছবি যোগ করে লেখেন, ‘এই ছবিই বলে দেয় ব্রাজিলে পরিবার ও বন্ধুদের সঙ্গে কতটা ভালো সময় কাটিয়েছি।’

ফেব্রুয়ারিতে ছিটকে যাওয়ার পর চার মাসের বেশি সময় মাঠের বাইরে নেইমার। পুনর্বাসনের জন্য ভালোই সময় নিয়েছেন তিনি। এবার মাঠে ফেরার পালা। আগামী ২১ জুলাই লে হ্যাভরের সঙ্গে ম্যাচ। সে ম্যাচে নেইমার খেলবেন কি না, সেটার এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে ব্রাজিলিয়ান তারকা যে মাঠে নামার অপেক্ষায় আছেন, সেটা তার ফেসবুক পেজের পোস্টেই স্পষ্ট।

নেইমার লেখেন, ‘ছুটি শেষ। এবার যাওয়া যাক। এখন সময় কিছুটা পুনর্বাসনের দিকে নজর দেয়ার, একটি দারুণ মৌসুমের কাটানোর।’

আরো পড়ুন:জর্জিনাকে নিয়ে জেট স্কি'তে ঘুরছেন রোনালদো

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি। তাকে পেতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের বেশ কিছু ক্লাব। সবচেয়ে বেশি নাম জড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। সর্বশেষ গুঞ্জন উঠেছিল, সৌদি প্রো লিগে তার যাওয়া নিয়েও। তবে অবস্থাদৃষ্টে যা বোঝা যাচ্ছে, চলতি মৌসুমটা পিএসজিতেই কাটাবেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। গত পাঁচ মৌসুমে ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন নেইমার।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250