মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মাত্র ২ কোটি টাকায় বিক্রি হবে নির্জন দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

শহরের কোলাহলময় জীবন থেকে নির্জন দ্বীপে থাকতে কি কারো ইচ্ছে হয়? এমন যদি কেউ থেকে থাকেন, তাহলে এবার তার জন্য এক বিরাট সুখবর। মাত্র (!) ২ কোটি টাকায় বিক্রি হবে অগভীর সাগরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ। সেখানে এখনো কোনো ঘরবাড়ি-অবকাঠামো তৈরি হয়নি। অর্থাৎ, সম্পূর্ণ নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আস্ত একটা ভূখণ্ড।

দ্বীপটির অবস্থান স্কটল্যান্ডের দক্ষিণ উপকূলে। নাম বারলোকো। এর বিক্রয়মূল্য ঘোষণা করা হয়েছে দেড় লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯৮ লাখ টাকা প্রায়। সাগরের মধ্যে সবুজ ঘাস ও পাথরে ঢাকা দ্বীপটির আয়তন প্রায় ২৫ একর। কিন্তু সেখানে কোনো ভবন নেই। কেবল একটি পুকুর রয়েছে, যা শীতের মাসগুলোতে গবাদিপশু ও বন্যপ্রাণীর জন্য খাওয়ার পানি সরবরাহ করে। দ্বীপ বিক্রির বিষয়টি পরিচালনাকারী এজেন্ট গ্যালব্রেথ গ্রুপের অ্যারন এডগার এক বিবৃতিতে বলেছেন, নিজের একটি স্কটিশ দ্বীপ থাকার সঙ্গে খুব রোমান্টিক অনুভূতি জড়িত, যেখানে আপনি দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে বাঁচতে এবং চারপাশের সুন্দর দৃশ্যে কিছুটা প্রশান্তি উপভোগ করতে পারেন।

তবে ক্রেতাকে অবশ্যই জনজীবন থেকে বিচ্ছিন্ন থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ বারলোকো দ্বীপ থেকে সবচেয়ে কাছের শহরও প্রায় ছয় মাইল দূরে এবং নিকটতম রেলস্টেশন ঐ শহরটি থেকেও এক ঘণ্টার বাসযাত্রার দূরত্বে অবস্থিত। লন্ডন ও এডিনবার্গ শহর থেকে বারলোকো দ্বীপের দূরত্ব যথাক্রমে ৩৫০ ও ১০০ মাইল। দ্বীপটিতে অবকাঠামো নির্মাণের জন্য আজ পর্যন্ত কেউ অনুমতি চায়নি। তাই অবকাঠামো উন্নয়ন সম্ভাবনা তদারকির দায়িত্ব ক্রেতার নিজের ওপরই বর্তাবে। 

সূত্র: সিএনএন

এম/

আরো পড়ুন:

সুদান বাংলাদেশিদের সরালো সৌদি আরব
 

নির্জন দ্বীপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250