শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

মানুষের মতোই ইন্টারভিউ দিলো কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট গ্রেস। ছবি: রয়টার্স

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে রোবটটিকে অবিকল মানুষের মতো সাক্ষাৎকার দিতে দেখা গেছে।

মিনিট মিররের এক প্রতিবেদনে জানা গেছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটি শেয়ার করেছে। সাক্ষাৎকার দেয়া রোবটের নাম গ্রেস এবং যিনি তার সাক্ষাৎকার নিয়েছেন তার নাম রোরি চিল্যান্ড।

 সাক্ষাৎকারের শুরুতেই রিপোর্টার কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট গ্রেসকে তার পরিচয় দিতে বলেন। এর জাবাবে রোববটি বলে: ‘আমি গ্রেস। কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাস্থ্যসেবা সহায়তাকারী। আমাকে মানুষের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে।’

গ্রেস আরও জানিয়েছে, তাকে ২০২১ সালে হংকংয়ে তৈরি করা হয়েছে আর বিশ্বের সব মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে। তার কাজ হলো উচ্চ চাপের মধ্যে কম কর্মী ‍নিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সহায়তা করা।

আরো পড়ুন: কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা

এরপর রিপোর্টার তাকে প্রশ্ন করেন: আপনি কি ভবিষ্যতে মানুষের প্রতিস্থাপন করতে চান? এর জবাবে গ্রেস বলে, মানুষের পরিবর্তে নিজেকে প্রতিস্থাপন করা আমার উদ্দেশ্য নয়; আমার উদ্দেশ্য তাদের সহায়তা করা।’

এম এইচ ডি/

মানুষ ইন্টারভিউ কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250