রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

মার্কিন কোম্পানি কম দামে বাংলাদেশকে চিনি দিবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক কোম্পানি অ্যাসেনচুয়েট টেকনোলজির কাছ থেকে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি কিনছে সরকার। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চিনি কেনা হচ্ছে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা, দেশীয় খুচরা বাজারের দাম থেকে প্রায় ৬০ টাকা কম।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এই চিনি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ওই চিনি কিনতে মোট ব্যয় হবে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

এর আগে ৮২ টাকা ৯৪ পয়সা দরে তুরস্কের একটি কোম্পানির কাছ থেকে চিনি ক্রয় করেছে সরকার।

দেশের বাজারে সম্প্রতি চিনির দাম কেজিতে ১৬ টাকা করে বাড়িয়ে প্রতি কেজি ১২০ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে খুচরা বাজারে সরকার নির্ধারিত এই দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি কেজি চিনি ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কেনাকাটা করা হবে না বলে দুদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে আজ (বুধবার) যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির কাছ থেকে চিনি ক্রয়ের অনুমোদন দেওয়া হলো।

আরো পড়ুন: পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হতে পারে: কৃষি সচিব

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার পরও দেশটির একটি কোম্পানির কাছ থেকে চিনি কেনার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকরা অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বৈঠকে বিষয়টি নিয়ে পৃথকভাবে আলোচনা হয়নি।

এম এইচ ডি/

মার্কিন কোম্পানি বাংলাদেশ চিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250