বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

মাশরাফির আসনে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে (নৌকা) সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

বুধবার (৩রা জানুয়রি) সকালে শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিটু বলেন, এই স্বল্প সময়ে সকল কেন্দ্রে এজেন্ট দেয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে দাঁড়াচ্ছি। পাশাপাশি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরো পড়ুন: নির্বাচন ঘিরে হামলার সক্ষমতা নেই জঙ্গিদের: সিটিটিসি

এর আগে গত ৪ঠা ডিসেম্বর জেলা রিটানিং অফিসার মনোনয়ন পত্র যাচায় বাছায়ের সময় বাতিল করেন। পরে উচ্চ আদালতের আদেশে গত ২৮শে ডিসেম্বর প্রার্থীতা ফিরে পান মাশরাফি বিন মর্তুজার (নৌকা) প্রধান প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু।

এসকে/

আওয়ামী লীগ মাশরাফি মর্তুজা স্বতন্ত্র প্রার্থী নড়াইল-২

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250