বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

মা‌র্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

সেক্রেটারি আজরা জেয়া ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তারা।

বৃহস্প‌তিবার (২১ সে‌প্টেম্বর) নিউ ইয়র্কে জা‌তিসং‌ঘ সাধারণ প‌রিষ‌দের সাইড লাই‌নে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানায় ঢাকার মা‌র্কিন দূতাবাস।

বৈঠকে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‌্যবাদ জানান আন্ডার সেক্রেটারি আজরা। রো‌হিঙ্গা ইস‌্যু‌তে সহ‌যো‌গিতায় দুই দে‌শের অংশীদ‌া‌রিত্বের শক্তিশালী উদাহরণ হি‌সে‌বে উল্লেখ ক‌রেন তিনি।

মা‌র্কিন দূতাবাস জানায়, আন্ডার সেক্রেটারি এবং প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের অংশীদার হি‌সে‌বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনসাধারণের আহ্বানকে সমর্থন করতে চায় যুক্তরাষ্ট্র।

এসকে/ 

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজরা জেয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250