মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

মির্জা ফখরুলের মুক্তি চেয়ে ৫৮৭ নাগরিকের বিবৃতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানিয়েছেন দেশের ৫৮৭ জন বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী। একইসঙ্গে দেশের বর্তমান সংঘাতময় রাজনীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তারা এ দাবি জানান। এর আগে ফখরুলের মুক্তি চেয়ে ৬৮ বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছিলেন।

বিবৃতিতে তারা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করার পর থেকে এ পর্যন্ত সংঘাতে পুলিশ সদস্য এবং সিনিয়র সাংবাদিকসহ বিরোধী রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন। এমন পরিস্থিতি কারও কাম্য হতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন তারা।

বিবৃতিদাতার মধ্যে রয়েছেন প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাংবাদিক রুহুল আমিন গাজী, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রফেসর ডা. সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. তাজমেরি এসএ ইসলাম, সাংবাদিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, প্রফেসর ড. খলিলুর রহমান, প্রফেসর ডা. গাজী আবদুল হক, প্রফেসর ড. মোশাররফ হোসেন মিয়া, সাংবাদিক এমএ আজিজ, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক এম আবদুল্লাহ, সাংবাদিক কাদের গনি চৌধুরী, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সচিব আবদুল হালিম, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব আবদুর রশিদ সরকার, সাবেক সচিব বিজন কান্তি সরকার, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকী, মুহম্মদ জকরিয়া, সাংবাদিক মোরসালীন নোমানী, প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, প্রফেসর ডা. একেএম আজিজুল হক, প্রকৌশলী আনহ আকতার হোসেন, প্রফেসর ডা. হারুন আল রশিদ, ডা. আবদুস সালাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

ওআ/

মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250