সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখের স্বাদ বদলাতে বাদাম ভর্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভাতের সঙ্গে নানা স্বাদের ভর্তা হলে এক নিমিশেই প্লেট খালি হয়ে যায়। আলু, বেগুনের ভর্তা তো প্রায়ই খাওয়া হয়। স্বাদে পরিবর্তন আনতে বানাতে পারেন বাদামের ভর্তা। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও বেশ সুস্বাদু। 

উপকরণ : ২৫০ গ্রাম চিনাবাদাম, ৪-৫টি শুকনো মরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন কুচানো, স্বাদ অনুযায়ী লবণ, ১ চামচ সরিষার তেল, রান্নার জন্য সাদা তেল।

আরো পড়ুন : লেবু পাতা দিয়ে গরুর মাংস রান্নার দুর্দান্ত রেসিপি

ভর্তা তৈরির প্রণালি: প্রথমে বাদামের খোসা ছাড়িয়ে রাখুন। এবার সব উপকরণ আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। প্রথমে কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ ভেজে তুলে নিন। ওই তেলেই পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজের রঙ লালচে হলে তেল থেকে ছেঁকে তুলে রাখুন। তারপর রসুন কুচি ভেজে তুলে নিন। এবার ওই তেলে বাদামগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিন। 

হালকা ভাজা হলে তেল থেকে ছেঁকে তুলে নিন। ভালোভাবে তেল ঝরিয়ে নেবেন। সব উপকরণ ঠান্ডা হতে দিন। ব্লেন্ডারে ভাজা বাদাম, শুকনো মরিচ, ভাজা রসুন, ভাজা পেঁয়াজ, লবণ এবং সরিষার তেল সব একসঙ্গে মিহি করে পিষে নিন। ব্যস, তৈরি হয়ে গেল চিনাবাদামের ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কাঁচা পেঁয়াজ স্লাইস করে কেটেও এর সঙ্গে পরিবেশন করতে পারেন।

এস/ আই. কে. জে/

রেসিপি বাদাম ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250