বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের মাঝপথেই ঢাকায় ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। পারিবারিক কারণেই তার ফেরার কথা ছিল। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই তিনি ঢাকায় ফিরে এসেছেন। তবে, মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।

সাকিব কেন ঢাকায় ফিরে এসেছেন, তার কারণ জানা যায়নি। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে অন্তত পাঁচদিন সময় হাতে রয়েছে। এ সময়টাতে ঢাকায় কোনো কাজ রয়েছে হয়তো সাকিবের, যে কারণে তিনি ফিরে এলেন।

মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। এ সময়টাতে ডেলিভারির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পাশে থাকতেই ঢাকা ফিরেছেন মুশফিক। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর, সাকিব এবং মুশফিক, দুজনই একসঙ্গে আবার কলম্বো ফিরে যাবেন। গিয়ে খেলবেন ১৫ তারিখের ম্যাচ।

আর.এইচ/ আই. কে. জে/ 

মুশফিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250