বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

মেডিকেল ভর্তি পরীক্ষা- ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এই তারিখ সামনে রেখে একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) ভর্তি পরীক্ষার খসড়া অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।

সূত্র জানায়, জানুয়ারির ২৬ তারিখে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানোর কথা ছিল। তবে নির্বাচনের কথা মাথায় রেখে ২ ফেব্রুয়ারির প্রস্তাব পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

আই. কে. জে/ 

মেডিকেল ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250