সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় *** প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি *** নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর *** বুমরাহকে তিন ফরম্যাটে খেলানো উচিত নয়: শাস্ত্রী *** সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় *** সোনারগাঁয়ের পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মেধাবীদের বিনা খরচে পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে পাইলট বানানোর উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেছে। এর অংশ হিসেবে পাইলট হিসেবে ক্যারিয়ার গড়তে মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে বেসরকারি এয়ারলাইন্সটি।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে সকল আবেদনকারীদের ইংরেজিতে দক্ষ হতে হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

যেসব মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ন্যূনতম গ্রেড ‘এ-প্লাস’, ইংরেজি, পদার্থ, সাধারণ ও উচ্চতর গণিতে জিপিএ-৫ সহ এসএসসি ও এইচএসসি পাশ অথবা ‘ও’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড- ‘বি’ পেয়েছেন শুধুমাত্র সেসব শিক্ষার্থীরাই আবেদনের যোগ্য হবেন।

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। আবেদনের সময় বয়স ১৭ থেকে ২৫ বছর হতে হবে। আর উচ্চতার ক্ষেত্রে মেয়েদের জন্য ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি ও ছেলেদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। 

পাশাপাশি আবেদনকারীকে শারীরিকভাবে সুস্থ ও দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। সঙ্গে অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেসরকারি এয়ারলাইন্সটি জানিয়েছে, ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। 

আরো পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা

সকল টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় পৃথিবীর যেকোনো দেশে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। পরে নির্দিষ্ট মেয়াদী প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটগণ ইউএস-বাংলা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন।

অনলাইনেই ক্যাডেট পাইলট প্রোগ্রামের আবেদন করতে পারবেন  https://studentpilot.usbair.com এই লিংক থেকে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর, ২০২৩। এ ক্ষেত্রে যেকোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এসি/  আই.কে.জে


পাইলট ইউএস-বাংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250