বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মেসির ক্যারিয়ারের আরেকটি মাইলফলক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকান সকারকে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় ইভেন্টে পরিণত করেছেন লিওনেল মেসি। এর মধ্যে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে খেলা ছয় ম্যাচেই গোল পেলেন মেসি। জয়যাত্রা চলছে তাঁর দলেরও। এরই মধ্যে ক্যারিয়ারসেরা দীর্ঘতম গোলও হয়ে গেছে বিশ্বজয়ী এই আর্জেন্টাইন অধিনায়কের। সর্বশেষ ম্যাচে ৩২ মিটার দূর থেকে গোল করেছেন মেসি।

বুধবার (১৬ আগস্ট) ভোরে লিগস কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে শক্তিশালী ফিলাডেলফিয়ার বিপক্ষে নেমেছিল ইন্টার মায়ামি। দলটির শক্তিমত্তাকে পাশে রেখে মেসিরা ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নেন। ম্যাচের ২০তম মিনিটে আসে মায়ামির সবচেয়ে বড় তারকার গোলটি। তাও সেটি ছিল ডি-বক্সের অনেক বাইরে থেকে মাটি ছুঁয়ে নেওয়া শটে।

৩৬ বছর বয়সেও মেসি সেই ঝলক দেখাচ্ছেন তা অনেক তরুণ ফুটবলারের কাছেও স্বপ্নের মতো। সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে তিনি দারুণ উদ্যমে বাঁ পায়ের জাদু দেখিয়ে চলেছেন। যা আরও বড় আকারে ধরা পড়েছে পিএসজি ছেড়ে মায়ামিতে নাম লেখানোর পর। এটি অবশ্য এই তারকা ফরোয়ার্ডের স্বস্তিতে কাটানো সময়েরই ফসল। আগের দুই মৌসুমে পিএসজিতে অস্বস্তিতে কাটানোর কথা মেসি এর আগে একাধিক বারই বলেছিলেন। ক্যারিয়ারের শেষ সময়টাতে নির্ভার থাকা এবং স্বস্তির খোঁজেই বার্সেলোনা ও সৌদি ক্লাবের প্রস্তাব এড়িয়ে মায়ামিতে যোগ দেন তিনি।

এ নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, এই গোলটিই এখন মেসির ক্যারিয়ারে করা সবচেয়ে দীর্ঘতম গোল। মাত্র ৩০ সেন্টিমিটারের ব্যবধানে তিনি নতুন রেকর্ডটি গড়েছেন। এর আগে ২০১৮ সালে বার্সেলোনার জার্সিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩১.৭ মিটার দূর থেকে গোল করেছিলেন মেসি। তবে সেই গোলটি ছিল ফ্রি-কিক থেকে।

আর.এইচ

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250