মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

আবারো নিজের চেনা ভূমিকায় লিওনেল মেসি। এক ম্যাচ পর জয়ে ফিরল তার দল ইন্টার মায়ামি। লিগ ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসিকে উড়িয়ে দেওয়া ম্যাচে দুই গোলে অবদান রাখলেন আর্জেন্টাইন তারকা।

বাংলাদেশ সময় সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে লস অ্যাঞ্জেলসের মাঠ বিএমও স্টেডিয়ামে গোল পাননি মেসি। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটির বিপক্ষে  ৩-১ ব্যবধানের জয়ে দুটি গোলের উৎস ছিলেন তিনিই।

মায়ামিতে আসার পর প্রথমবারের মতো আগের লিগ ম্যাচে গোল করা বা করানোয় কোনো ভূমিকা রাখতে পারেননি মেসি। ন্যাশভিলের বিপক্ষে দলও জিততে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এদিন ম্যাচের ১৪তম মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থের লম্বা পাস পেয়ে ফাকুনদো ফারিয়াস মায়ামিকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডি বক্সের সামনে মেসির পায়ে বল থাকায় ডিফেন্ডারদের সব নজর আসে তার দিকেই। ডান প্রান্ত দিয়ে যে জর্দি আলবা ঢুকে গেছেন তা ঠিকই জানা মেসির। ফাঁকায় তার পাস পেয়ে গোলরক্ষকে ফাঁকি দিতে খুব বেশি বেগ পেতে হয়নি আলবার।

ম্যাচের ৮৩তম মিনিটে দেখা মেলে মেসির দুর্দান্ত ঝলক। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গোলটা নিজেও করতে পারতেন মেসি। কিস্তু আরও নিশ্চিত করতে ডান প্রান্তে লিওনার্দো কাম্পানাকে এগিয়ে দেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। আড়াআড়ি শটে সহজেই ব্যবধান ৩-০ করে দেন একুয়েডর ফরোয়ার্ড।

মায়ামির হয়ে মেসির এটি ১১তম ম্যাচ। গোলও তার সমান ১১টি। পাশাপাশি গোলে সরাসরি অবদান রাখলেন ৫বার।

লিগে ২৫ ম্যাচে মায়ামির এটি সপ্তম জয়। ২৫ পয়েন্ট নিয়ে তারা ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে।

মেসির ছোঁয়ায় যেন বদলে গেছে মায়ামি। বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলও। মেসির ম্যাচের টিকেটের মূল্য বেড়ে গেছে প্রায় ৫৫০ শতাংশ। তার নৈপূণ্যেই লিগস কাপ জয়ের মাধ্যমে প্রথম কোনো শিরোপার স্বাদ পায় মায়ামি। ইউ এস ওপেনর কাপের ফাইনালে ওঠায় আরও একটি শিরোপার খুব কাছে ফ্লোরিডার দলটি।

ওআ/

মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250