বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

মেসির যত শিরোপা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোপ অধ্যায় শেষ করে লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে আসাটা ভালো চোখে নিতে পারেননি অনেকে। তবে তিনি যেখানেই যাবেন নিজের আলোয় আলোকিত করবেন চারপাশ। ইন্টার মায়ামি যা কখনো করতে পারেনি, সেই দলটাকেই প্রথম শিরোপা এনে দিয়েছেন তিনি। এমন ঐতিহাসিক কীর্তির পর নিজেও যে ইতিহাসে নাম লিখিয়েছেন। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ট্রফি জেতার কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেছেন এই বিশ্বকাপ জয়ী।

ফুটবল বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন এমন ফুটবলারের তালিকায় এতদিন পর্যন্ত যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। সাবেক বার্সেলোনা সতীর্থ দানি আলভেজের সঙ্গে এই কীর্তি ভাগাভাগি করছিলেন তিনি। আর এবার ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের শিরোপা জিতে তাকেও ছাড়িয়ে গিয়েছেন এই আর্জেন্টাইন। রোববার সকালেই মেসির ঝুলিতে যুক্ত হয়েছে ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। 

ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায় মিলিয়ে মেসির অর্জনের ঝুলিটা এখন সমৃদ্ধই বলা চলে। মেসি খেলেছেন অথচ জেতেননি এমন ট্রফির সংখ্যা কেবল একটি। পিএসজিতে থাকাকালে ফ্রান্সের ঘরোয়া ফুটবল আসর ‘ফ্রেঞ্চ কাপ’ এর শিরোপাই কেবল জেতা হয়নি তার। এছাড়া ক্লাব এবং দেশ মিলিয়ে আর সবই জেতা হয়ে গিয়েছে এই আর্জেন্টাইনের। 

স্পেনে থাকাকালেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি টফি অর্জন করেছেন মেসি। বার্সেলোনার জার্সিতে জিতেছেন ১০টি লা লিগা, ৪ টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৭ টি কোপা ডেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ। 

একনজরে মেসির যত শিরোপা 


বার্সেলোনা অধ্যায় শেষ করে প্যারিসে গিয়েও শিরোপার স্বাদ পেয়েছেন এই খুদে জাদুকর। দুইবারের লিগ জেতার পাশাপাশি পেয়েছেন ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপাও। 

জাতীয় দলের জার্সিতে লম্বা সময় শিরোপা খরা চললেও সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে তার। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর, ২০২২ সালের জুন মাসে জিতেছেন লা ফিনালিসসিমার শিরোপা। আর একইবছরের ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারেরই পূর্ণতা দিয়েছেন মেসি। 

আর.এইচ

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250