সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মৌমাছির কারণে বিমান উড়তে দেরি!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হাউজটনে জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে ঘটে গেল বিরল একটি ঘটনা। উড্ডয়ন করবে এমন একটি বিমানের পাখায় জমায়েত হয়েছিল কয়েক হাজার মৌমাছি। আর এ কারণেই হাউজটন থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি আভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিলম্বিত হয় কমপক্ষে চার ঘণ্টা। খবর নিউইয়র্ক পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে- ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে। কিন্তু ওই মৌমাছির কারণে তা বিকাল ৪টা ৩০ মিনিটের আগে আকাশে পাখা মেলতে পারেনি। মৌমাছিগুলোকে তাড়াতে বারবার ব্যর্থ হচ্ছিল কর্তৃপক্ষ। একপর্যায়ে তারা সফল হয়। বিমানটি উড্ডয়ন করে।

আরো পড়ুন: বুদ্ধের কানে স্পিকার বাজিয়ে টাকা আর প্রেমিকা চাইলেন চীনা তরুণ

ওই বিমানের একজন যাত্রী ছিলেন অঞ্জলী ইনজেতি। তিনি একজন সাংবাদিক ও লেখিকা। তিনি টুইটারে লিখেন- হাউজটন থেকে আমার ফ্লাইট বিলম্বিত হচ্ছে। কারণ বিমানের একটি পাখায় জমায়েত হয়েছে মৌমাছি।

তিনি আরও লিখেন- মৌমাছিগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত বিমানটি ছাড়তে পারছে না; কিন্তু কিভাবে এ ঘটনা ঘটল? আমরা যখন আকাশে উড়ব, তখন মৌমাছিগুলো সরে যেতে পারল না? বিমানের কাছে গিয়ে স্প্রে করতে দেওয়া হচ্ছে না কন্ট্রোলারদেরও।

এম এইচ ডি/ আইকেজে 

মৌমাছি বিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250