শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

মৌসুম শুরুর আগেই শিরোপা জিতল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

এমিরেটস কাপের শিরোপা জিতেছে আর্সেনাল - ছবি: সংগৃহীত

মৌসুম শুরুর আগে শেষ প্রাক-মৌসুমের ম্যাচটি খেলে ফেলল ইংলিশ ক্লাব আর্সেনাল। বুধবার (২ আগস্ট) এমিরেটস কাপে ফরাসি ক্লাব এএস মোনাকোর মুখোমুখি হয়েছিল গানাররা। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকলেও, পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে জয় পায় আর্সেনাল। ফলে আবারও এমিরেটস কাপের শিরোপা জিতল আর্তেতার দল।

মৌসুম শুরুর আগে ঘরের মাঠে এমিরেটস কাপ টুর্নামেন্ট খেলে থাকে আর্সেনাল। ২০০৭ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্সেনালই। গত বছরের মতো এবারও এমিরেটস কাপের শিরোপা জিতেছে গানাররা।

ম্যাচের ৩১ মিনিটে ইউসুফ ফোফানার গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী দল মোনাকো। তবে প্রথম হাফ শেষ হওয়ার দুই মিনিট আগেই সমতায় ফেরে আর্সেনাল। গানারদের হয়ে গোল দেন এডওয়ার্ড এনকিটে। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও কোনো দলই আর গোল করতে পারেনি। 

এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে সবকটি পেনাল্টিতে গোল করে আর্সেনাল। তবে মোনাকোর ফুটবলার মিনামিনোর পেনাল্টি সেভ করে আর্সেনাল গোলরক্ষক। আর তাতে ৫-৪ গোলে জয় নিয়ে এবারের এমিরেটস কাপের শিরোপা জেতে আর্সেনাল। এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন আর্সেনালের কিংবদন্তী কোচ আর্সেন ওয়েঙ্গার। 

আরো পড়ুন: টিভিতে দেখু আজকের খেলা(৩ আগস্ট ২০২৩)

২০০৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত ১২ বারের মধ্যে সাতবারই এই শিরোপা জিতেছে আর্সেনাল। গত বছর এমিরেটস কাপে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে হারিয়ে এই শিরোপা জিতেছিল গানাররা। তবে ২০১৯ সালে ফরাসি ক্লাব লিওঁ-র কাছে হেরে গিয়েছিল তারা। 

এম/


আর্সেনাল শিরোপা এমিরেটস কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250