মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

যশোরে ২৫ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

যশোরে আলোচিত ২৫ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ সহ মোট পাঁচ জন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশ্যুটারগান, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে তাদের থেকে। 

র‍্যাব-৬ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বুধবার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন- ২৫ মামলার আসামি মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), সাগর হোসেন (২১) এবং আব্দুল কাদের (৩৪)।

সংবাদ সম্মেলনে মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক পাঁচ জায়গায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’

এসময় তিনি আরও বলেন, ‘আসামি ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোরে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি জিকরুল আলম সোনা চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। অপর দুই জন সাগর হোসেন ও আব্দুল কাদের অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতো। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। জব্দ অস্ত্র ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।’

এম.এস.এইচ/

র‌্যাব আটক অপরাধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250