রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

যে আমলে গাছের পাতার মতো গুনাহ ঝরে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

হজরত আনাস ইবনু মালিক দিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি শুকনা পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পরে। এরপর তিনি বললেন, ‘কোনো বান্দা-

الْحَمْدَ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَر

 ‘আলহামদুলিল্লাহ’, ‘সুবহানাল্লাহ’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’

অর্থ: ‘সকল প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা অতি পবিত্র এবং আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি অতি মহান।’

لَتُسَاقِطُ مِنْ ذُنُوبِ الْعَبْدِ كَمَا تَسَاقَطَ وَرَقُ هَذِهِ الشَّجَرَةِ

বললে তা তার গুনাহগুসমূহ এরূপভাবে ঝরিয়ে দেয় যেভাবে এ গাছের পাতাসমূহ ঝরে পড়েছে।’ (তিরমিজি ৩৫৩৩, তালিকুর রাগিব)

ছোট্ট এ তাসবিহটি ১০০ বার পড়লেই পাওয়া যাবে এক হাজার নেকি। আবার এক হাজার অপরাধের গুনাহ থেকেও মিলবে মুক্তি। এমনকি বজ্রপাত থেকেও রক্ষা পাবে মানুষ। হাদিসের অন্য বর্ণনায় এসেছে-

হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, ‘তোমাদের মধ্যে কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের একজন কিভাবে এক হাজার নেকি অর্জন করবে? তিনি বললেন-

‘তোমাদের কেউ একশতবার তাসবিহ سُبْحَانَ الله (সুবহানাল্লাহ) পড়লেই তার আমালনামায় এক হাজার নেকি লিখে দেওয়া হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। (তিরমিজি, মুসলিম)

আরো পড়ুন:২৯ জুলাই পবিত্র আশুরা

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট তাসবিহ (সুবহানাল্লাহ) প্রতিদিন ১০০ বার পড়ার তাওফিক দান করুন। এর বিনিময়ে এক হাজার নেকি পাওয়ার এবং এক হাজার অপরাধের গোনাহ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

এম/



আমল গুনাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250